বাংলাদেশের সাফ দলের স্ট্রাইকার, কে এই মাহি খান?

বাংলাদেশের স্ট্রাইকারের অভাবটা ঠিক আজকের নয়। অন্তত শেষ ৮ বছর ধরে এই সমস্যা ভোগাচ্ছে দলকে। নতুন কোচ থমাস ডুলি তার সমাধানের চেষ্টায় মরিয়া। সেজন্যে তিনি এবার দলে ডেকেছেন এমন এক স্ট্রাইকারকে, যিনি কি না ৭ ম্যাচে করেছেন ৯টি গোল। ইংল্যান্ডের নিম্ন বিভাগের ফুটবলে খেলা মাহি খান এবার ডাক পেয়েছেন বাংলাদেশের সাফ দলে।
ইংল্যান্ডের মল্টন এফসির হয়ে খেলছেন তিনি। চলতি মৌসুমে সাত ম্যাচে নয়টি গোল করেছেন মাহি। তার জন্মও সেই ইংল্যান্ডেই। ফরোয়ার্ড হিসেবে তাকে বাড়তি সুবিধা দিচ্ছে তার উচ্চতা, ১.৮৩ মিটার লম্বা তিনি। যার ফলে ক্রস থেকে দলের ‘অবভিয়াস টার্গেট’ বনে যেতে পারেন তিনি। তবে তার মুন্সিয়ানা এখানেই শেষ নয়, মূলত স্ট্রাইকার হিসেবে খেলেন তিনি, তবে দুই উইংয়েও খেলার অভিজ্ঞতা আছে তার।

মাহির ফুটবলজীবনের শুরু কেটারিং টাউনের যুব দলে। সেখানে সাত বছর কাটিয়েছেন তিনি। এরপর ২০২৪ সালে রাশডেন অ্যান্ড হাইয়াম ইউনাইটেডের হয়ে সিনিয়র ফুটবলে পা রাখেন। তার বর্তমান দল মল্টন এফসি ইংল্যান্ডের ইউনাইটেড কাউন্টিজ লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে খেলে। এটি ইংলিশ ফুটবলের নবম স্তরের লিগ।
বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা এবারই অবশ্য প্রথম নয় তার। আগস্ট ও সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে তিনটি ম্যাচে খেলেছেন তিনি। যদিও গোল করতে পারেননি এখনও।

মাহিকে এখনই কেন দলে ডাকা হলো? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কোচ থমাস ডুলি। তিনি বলেন, ‘এখনই তাকে দলে নেওয়া অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার মতো। আমরা বিশ্বাস করি, আমাদের যে কাজটি দরকার, সে হয়তো তা করতে পারবে। এই মুহূর্তে পরিস্থিতি এমনই।’
ডুলির কথা থেকে একটা বিষয় বেশ পরিষ্কার, যে কোনো মূল্যেই হোক তিনি স্ট্রাইকার সংকট কাটাতে মরিয়া। সে কারণেই মূলত দলে ডাকা হয়েছে মাহিকে। সে প্রত্যাশা তিনি পূরণ করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

  • Related Posts

    কিয়ামতের কঠিন দিনে যাঁদের হিসাব সহজ হবে

    পবিত্র কোরআন-হাদিসে একটি বিশেষ দিনের কথা বারবার এসেছে, যেদিন প্রতিটি মানুষের সমস্ত কর্মের হিসাব নেওয়া হবে। যে দিন হবে অত্যন্ত কঠিন। সে দিন প্রতিটি কাজ, প্রতিটি কথা ও প্রতিটি দৃষ্টির…

    লোকালয়ে আবারও বাঘ, সুন্দরবনসংলগ্ন এলাকায় আতঙ্ক

    সুন্দরবন ছেড়ে আবারও লোকালয়ে ঢুকে পড়েছে একটি বাঘ। বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সোনাতলা গ্রামে বাঘের পায়ের তাজা ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঘটির অবস্থান শনাক্ত করতে বন বিভাগের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কিয়ামতের কঠিন দিনে যাঁদের হিসাব সহজ হবে

    কিয়ামতের কঠিন দিনে যাঁদের হিসাব সহজ হবে

    লোকালয়ে আবারও বাঘ, সুন্দরবনসংলগ্ন এলাকায় আতঙ্ক

    লোকালয়ে আবারও বাঘ, সুন্দরবনসংলগ্ন এলাকায় আতঙ্ক

    লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

    লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

    ৩৬ দিন পর ক্লাশে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা, বন্ধ থাকবে প্রশাসনিক ভবন

    ৩৬ দিন পর ক্লাশে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা, বন্ধ থাকবে প্রশাসনিক ভবন

    আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি

    আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি

    মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান, জেলেদের সচেতনতায় মাইকিং

    মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান, জেলেদের সচেতনতায় মাইকিং