তিব্বতে শক্তিশালী ভূমিকম্প,কাঁপল নেপালও

তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন নেপালেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। নেপাল-তিব্বত সীমান্তের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির কয়েক…

ইসরাইলকে হুঁশিয়ার করলেন এরদোগান

তুরস্ককে ঘিরে শত্রুতামূলক কোনো তৎপরতা মেনে নেওয়া হবে না বলে দখলদার ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার (৭ সেপ্টেম্বর) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোগান বলেন, আঞ্চলিকভাবে তুরস্ককে…

ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ১১

লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম…

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববার (৬ সেপ্টেম্বর) ভোর…

বন্যায় নিহতদের স্মরণে নেপালে আজ শোক দিবস

হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় শোক দিবস পালন করছে নেপাল। ভয়াবহ এই বন্যার ১৩ তম দিনে দেশজুড়ে শোক পালন করা হচ্ছে। ভয়াবহ এই…

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৬০

ইয়েমেনের আন্তর্জাতিভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীগুলোর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ৬০ জনের বেশি নিহত হয়েছেন। ২০২২ সালে ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকে দেশটির কিছু তীব্র লড়াইয়ের মধ্যে এটি অন্যতম। শনিবারের…

পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূতের রাশিয়া ও ইউক্রেন সফরের আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি এ প্রস্তাব দিলেন। খবর এনডিটিভির…

বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় একটি সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৮ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো জানান, আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।…

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

কিউবার পাঁচটি কোম্পানি এবং দেশটির বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোর ৩১ বছর বয়সী নাতি ফিদেল এরনেস্তো কাস্ত্রোর ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দ্য এক্সপ্রেস ট্রিবিউন তাদের এক প্রতিবেদনে এ খবর…

নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর একজনকে জীবিত উদ্ধার

নেপালের মধ্যাঞ্চলের ত্রিশূলী নদী অববাহিকায় ভয়াবহ আকস্মিক বন্যার দীর্ঘ ৯ দিন পর এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হলো উদ্ধারকারীরা। ২৬ আগস্টের ওই বিধ্বংসী বন্যার পর থেকে ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি…